বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চাষাড়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘন্টায় আটক ৩ আসামি।

চাষাড়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘন্টায় আটক ৩ আসামি।
প্রিন্ট নিউজ

মোঃ আরিফুল ইসলাম

নারায়ণগঞ্জের চাষাড়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে নিহত শুভ চন্দ্র দাস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহানকে (২৪) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, শুভকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হত্যাকাণ্ডে অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় শুভকে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭