অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই: নারায়ণগঞ্জবাসীর সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি নবনিযুক্ত এসপি হাবিবুর রহমানের
মো: আরিফুল ইসলাম:
অপরাধীর পরিচয় শুধুই অপরাধী, সে কোন দলের তা দেখার বিষয় নয়। নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েই অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই কঠোর হুঙ্কার ও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন হাবিবুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নবগত এসপি স্পষ্ট জানান, নারায়ণগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। কোনো অপরাধী রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ছাড় পাওয়ার সুযোগ পাবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে তাঁর এই বক্তব্য জেলাজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
অপরাধীদের প্রতি জিরো টলারেন্স: অপরাধী যে দলের বা যে মতেরই হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। দলীয় পরিচয় ব্যবহার করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
জেলাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
থানা হবে সাধারণ মানুষের আইনি সেবা পাওয়ার নিরাপদ স্থান। কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
নবাগত এসপি হাবিবুর রহমানের এই কঠোর অবস্থান নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মনে স্বস্তি ও সুরক্ষার আশাবাদ তৈরি করেছে। জনগণের প্রত্যাশা, এই কঠোর হুঁশিয়ারি বার্তার মাধ্যমে জেলায় শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে।









