পুলিশ সদস্যের বাসায় ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, নগদ ৩০ লাখ টাকা উদ্ধার
আনছারুল হক কুতুবী কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩০ লাখ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩০ লাখ টাকা জব্দ করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 'মুমিন' নামের একজন এক পুলিশ সদস্যের শ্যালক।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা।









