রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত ও আহত ১
ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা যাত্রাবাড়ীর ধলপুর বাদল সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন, এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও ১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
৬ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর বাদল সরদার গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন, আহত জাকারিয়া বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, ইমরান হোসেন এর মাথায় গুলি লেগেছিল, আর জাকারিয়ার গুলি লেগেছে পায়ে।
আহত জাকারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ৬-৭ জন হেলমেট পরা ব্যক্তি সেখানে ১ যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, এ সময় ইমরান দৌড় দিবি না, বলে চিৎকার করছিলেন তাঁরা হঠাৎ ১টি গুলি এসে তাঁর পায়ে লাগে, ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা ১টি মোটরসাইকেল নিয়ে গেছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









