বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

যশোরের সিদ্দিক বেকারী ও সাকো বেকারীতে অভিযান, জরিমানা

যশোরের সিদ্দিক বেকারী ও সাকো বেকারীতে অভিযান, জরিমানা
প্রিন্ট নিউজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :যশোরের দড়াটানায় কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সিদ্দিক বেকারি ও সাকো বেকারিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭