বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১.২ কেজি গাজাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী রিপন কাজী গ্রেফতার

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১.২ কেজি গাজাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী রিপন কাজী গ্রেফতার
প্রিন্ট নিউজ

​মো: আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪:৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনের বালুর মাঠ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এ.এস.আই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খানের নেতৃত্বে এসআই (নিঃ) আশীষ কুমার দাস ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রিপন কাজীকে আটক করা হয়।
​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামির ডান হাতে থাকা একটি নীল জিপার ব্যাগ থেকে ৮০ পিস অরেঞ্জ রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৮ গ্রাম, আনুমানিক মূল্য ২৪,০০০ টাকা) এবং একটি নীল পলিথিন ব্যাগ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ২৪,০০০ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রি করে আসছিল। সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা যায়, গ্রেফতারকৃত রিপন কাজীর বিরুদ্ধে ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৬টি মামলা বিচারাধীন রয়েছে।
​উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭