আশুলিয়ার জামগড়ার ভাড়া বাসায় একই কক্ষে নারী-পুরুষ ও নবজাতকসহ তিনজন মা/র্ডা/র
মোঃ আরিফুল ইসলাম,সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের ম/র/দে/হ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে দেড়টার দিকে হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ম/র/দে/হ/গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হ/ত্যা/কা/ণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হ/ত্যা/কা/ণ্ড কি না, তা তদন্ত ও ময়না/তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে স্বামী-স্ত্রী নতুন করে ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে। শুক্রবার কক্ষটি থেকে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের ম/র/দে/হ উদ্ধার করে।
খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলের বাড়ির মালিক হাজী হজরত আলীর কাছে জানতে চাইলে তিনি এই হ/ত্যা/কা/ণ্ডের বিষয়ে এড়িয়ে যান, ভাড়াটিয়া ফরম ও নিহত ভিকটিমদের পরিচয়পত্র সহ কোনো কাগজপত্র না নেয়ার কথা শিকার করেন তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা (এসআই) তালেব জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ম/র্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃ/ত্যু/র প্রকৃত কারণসহ ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।









