বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

যশোরের শার্শায় ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি যশোর শার্শা উপজেলায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিমুল হোসেন যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় রাতে ধান্যতাড়া পশ্চিমপাড়ায় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালির ঘর থেকে তাদের আটক করা হয়। পরে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (৪সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই যুবককে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭