বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন, তবে হাইকোর্ট তার আবেদন নাকচ করে দিয়েছেন।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন রিয়াজ, শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে দেন।

মামলাগুলোর একটিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে, ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের করা হয়, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে এবং শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তি সহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় রিয়াজ ছাড়াও আরো যারা আসামি রয়েছে, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান সহ আরও অনেকে আসামি রয়েছেন।

এছাড়া রিয়াজের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলাতেও অভিযোগ ও রয়েছে, এই ২ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি, তবে শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

এখন রিয়াজকে ঘিরে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সবার, এই মামলায় রিয়াজের পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭