কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬ চীনা নাগরিক আটক প্রায় ২০০০আই ফোন ও ৩০টি ল্যাপটপ উদ্ধার
আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের হোটেল থেকে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬ চীনের নাগরিককে আটক করা হয়েছে ।উদ্ধার করা হয়েছে প্রায় ২০০০আই ফোন এবং ল্যাপটপ ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত শহরের পর্যটন এলাকায় কলাতলীতে হোটেল সি প্যালেসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে পুলিশ ১৯৩৮টি আই ফোন অন্তত ৩০টি ল্যাপটপ সহ পুলিশের ব্যবহারিতা বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী চীনা ও তাইওয়ানী নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের পর্যটন এলাকায় সংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন ভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে ।
জানা গেছে ,গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে অবস্থান নেয় ।এরপর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন ,রামু থানা দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলার দায়ের করা হয়েছে।









