চৌদ্দগ্রামে আবদুল্লাহ হোটেল সৈয়দপুর গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
কুমিল্লা জেলা প্রতিনিধি:
: কুমিল্লার চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় আবদুল্লাহ ট্রাক হোটেলে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর প্রকাশ উত্তর বাবুচি গ্রামের আব্দুল হাসেমের ছেলে রবিউল ইসলাম এবং চাঁদপুর পৌরসভার বড় বিনাইশা এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মো. সবুজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তন্তু মনি চাকমা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রবিউল ইসলাম ও মো. সবুজ দীর্ঘদিন ধরে আবদুল্লাহ ট্রাক হোটেলকে মাদক বিক্রির স্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার রাতে সেখানে মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘ক’ সার্কেলের একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম ও মো. সবুজকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তন্তু মনি চাকমা বলেন, মাদকের সিন্ডিকেট ও বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।









