বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

‌‌কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদীদল( বিএনপি'র )৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

‌‌কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদীদল( বিএনপি'র )৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
প্রিন্ট নিউজ

আনছারুল হক

কক্সবাজার জেলা প্রতিনিধ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সদর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর -ঈদগাও-রামু আসনের সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এমপি ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শুভ যাত্রা বের করা হয় । শুভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এ সময় উপস্থিত ছিলেন সদর, পৌরসভা ,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুভযাত্রা শেষে কক্সবাজার পাবলিক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফুর রহমান কাজল -এমপি।
প্রধান অতিথি বলেন বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুগত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
তিনি আরো বলেন, টাকা দিয়ে কেউ নেতৃত্ব কিংবা মনোনয়ন কিনতে পারবে না বলে ঘোষণা দেন এবং সবাইকে সাধারণ মানুষের জন্য তথা দেশের স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান।
কক্সবাজার সদর, ঈদগাহ ,রামু বিভিন্ন এলাকা বিএনপি, যুবদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ,কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয় ।প্রধান অতিথি আরও বলেন ,জনগণের সুখ-দুঃখকে পাশে থেকে শহীদের জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭