বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রিন্ট নিউজ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:মাছুম কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্ব প্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো.কামরুল হুদা।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু এবং সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন এর যৌথ সঞ্চালনায় সহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন-অর রশিদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, মো. শাহআলম, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. খোরশেদ আলম, সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭