বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরকে কারাগারে প্রেরণ
ফখরুল আলম সাজু
ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফেনীর দায়েরা জজ আদালত।
এর আগে আব্দুল গফুর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহর জামিন নিয়ে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফেনীর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।
আব্দুল গফুরের আইনজীবী তার জামিনের আবেদন করলে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আব্দুল গফুরের আইনজীবী সূত্রে জানা গিয়েছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।









