বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চলন্ত ট্রেনে যাত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে ভুক্তভোগী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

চলন্ত ট্রেনে যাত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে ভুক্তভোগী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার
প্রিন্ট নিউজ

অন্তর মিয়া
​নিউজ ডেস্ক:
চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে গণধর্ষণের নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগীর ফোন কলের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হয়েছে।
​গত সোমবার (৩১ আগস্ট) রাতে 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনে এই ঘটনা ঘটে। ৯৯৯ সূত্রে জানা যায়, ওই রাতে এক নারী কলার কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯-এ ফোন করে জানান, চলন্ত ট্রেনে ৩ জন মিলে তাকে ধর্ষণ করেছে। কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মোঃ কাইফ শাহ এবং পরবর্তীতে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করেন ডিসপাচার এএসআই তরুন কুমার আচার্য্য।
​৯৯৯ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির মাধ্যমে ট্রেনটির অবস্থান শনাক্ত করে। এরপর পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
​ঘটনার বিবরণ:
ভুক্তভোগী নারী (৪৪) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুইজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন লোক তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে।
​উদ্ধার ও গ্রেফতার:
সংবাদ পাওয়ার সাথে সাথেই শান্তাহার রেলওয়ে থানার একটি বিশেষ টিম স্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছামাত্রই ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার মূল অভিযুক্ত ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
​এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি দুই আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭