বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফতুল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

ফতুল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
প্রিন্ট নিউজ

মোঃ আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে এই বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​র‍্যালিতে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ব্যানার, ফেস্টুন ও নানা রঙের সাজসজ্জায় মুখরিত এই র‍্যালি থেকে দলের আদর্শ ও বার্তা তুলে ধরা হয়।

​কর্মসূচি শেষে আয়োজকরা বিএনপির সাফল্য ও আগামী দিনের সুসংগঠিত পথচলার আশাবাদ ব্যক্ত করেন।ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ মাজহারুল আলম মিথুন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহম্মেদ,

সহ কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ তৈইবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ সম্পাদক জামান মিয়া সহ থানা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দলের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনাট্য র‍্যালির আয়োজন করেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেন্টু।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭