বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও মানবিক কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি সভাপতি টিটুর কৃতজ্ঞতা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও মানবিক কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি সভাপতি টিটুর কৃতজ্ঞতা
প্রিন্ট নিউজ

​মো: আরিফুল ইসলাম:

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া ফতুল্লা থানা বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অনুকরণীয় উপস্থিতি পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে বলে এক বার্তায় উল্লেখ করেন তিনি।
​মোঃ শহিদুল ইসলাম টিটু বলেন, "তৃণমূলই বিএনপির মূল চালিকাশক্তি। প্রতিকূল পরিবেশ এবং শত জুলুম-নির্যাতন উপেক্ষা করেও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যেভাবে দলের প্রতিটি আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকেন, তা সত্যিই প্রশংসনীয়। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও দিনব্যাপী অন্যান্য সামাজিক ও মানবিক কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফতুল্লায় বিএনপি কতটা সুসংগঠিত ও শক্তিশালী।"
​তিনি আরও উল্লেখ করেন, কেবল উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কাজগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
​ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও জনগণের স্বার্থে ফতুল্লা থানা বিএনপির প্রতিটি নেতাকর্মী একইভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭