বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

গাইবান্ধায় দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার

গাইবান্ধায় দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

গাইবান্ধা জেলার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানান, গাইবান্ধা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট রবিবার গাইবান্ধা জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোমরপুর গ্রামের রাসেল মিয়ার টিনশেড বসত বাড়িতে অভিযান চালানো হয়, এ সময় শয়নকক্ষের তোষকের নিচ থেকে ১টি সুইচ গিয়ার টিপ চাকু, ১টি লোহার শাবল, ১টি লোহার চেইন, ১টি চাইনিজ কুড়াল সদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং ১টি স্টিলের পাইপ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত রাসেল মিয়া (৩০) দক্ষিণ কোমরপুর গ্রামের মো. একাব্বর মিয়ার ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া উদ্ধার হওয়া অস্ত্র গুলো বিভিন্ন অপরাধ সংঘটন ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহারের কথা জানিয়েছে, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার ব্রিজরোড কালীবাড়ী এলাকার হৃদয় সরকার পনির ওরফে পূর্ণের (৪০) বাড়ির সামনে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হৃদয় সরকার পনিরকে গ্রেফতার করা হয়, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পূর্ব পাশের শয়নকক্ষের তোষকের নিচ থেকে ১টি লোহার ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, গ্রেফতার ২ জন অবৈধ দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ৩১ আগস্ট মামলা নম্বর-৬৯, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭