বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

১১ দলের লংমার্চ সফলের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১ দলের লংমার্চ সফলের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আব্দুল কাদের সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭