বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

যশোর মনিরামপুর উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

যশোর মনিরামপুর উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-যশোরের মনিরামপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) রাতে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আসাদ একই উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য। দীর্ঘদিন তিনি স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ বাজার থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭