বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নওগাঁ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে লুট, গ্রেফতার-৩

নওগাঁ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে লুট, গ্রেফতার-৩
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

নওগাঁ জেলার মান্দায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ১টি বাড়িতে ঢুকে লুটের অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি হাতকড়া, লুট হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

২৯ আগস্ট শনিবার বিকেলে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মাহবুব হাসান মুন্না (৩৯)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ৩ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে জোর পূর্বক প্রবেশ করেন, পরে বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন তারা, পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘর তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন।

তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা ১ জোট হয়ে ধাওয়া করেন, ১ পর্যায়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পরে বাগমারা থানা পুলিশের সহায়তায় ৩জনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

৩০ আগস্ট রবিবার সকালে তাদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে, তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭