বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সৌদি আরবে প্রবাসী ইয়াসিন সওদাগরকে মারধরের অভিযোগ, ক্ষোভ

সৌদি আরবে প্রবাসী ইয়াসিন সওদাগরকে মারধরের অভিযোগ, ক্ষোভ
প্রিন্ট নিউজ

ছাগলনাইয়া প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিশ্চিন্তা গ্রামের মুলকুতের রহমানের ছেলে ইয়াছিন সওদাগরকে সৌদি আরবে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের তার জেঠাতো ভাই নুরুল হুদা লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় সৌদি আরবে কর্মরত প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে ইয়াছিন সওদাগরের সঙ্গে বিবাদী শাহাদাতের সমুন্দির বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে ইয়াছিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি ওই ঘটনায় ন্যায়বিচার পাননি বলে অভিযোগ রয়েছে।

এরপর জীবিকার তাগিদে ২০২৪ সালের ২ জুলাই ইয়াছিন সওদাগর সৌদি আরবে পাড়ি জমান। সেখানে অবস্থানকালে গতকাল তার জেঠাতো ভাই নুরুল হুদা লিটনের সঙ্গে ২০১৯ সালের ওই বিরোধের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন ইয়াছিনকে মারধর করেন এবং এতে তার মাথা ফেটে যায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, পুরোনো বিরোধকে কেন্দ্র করে সৌদি আরবেও ইয়াছিনকে মারধরের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা প্রবাসের মাটিতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল হুদা লিটনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭