বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সাভারে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে ভুয়া ৩ সাংবাদিক গ্রেফতার

সাভারে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে ভুয়া ৩ সাংবাদিক গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ঢাকা জেলার সাভারে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় ৩ কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাভারের চাঁপাইন এলাকার ওয়ে এমএসের ডিলার পয়েন্টে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করেন পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে।

​গ্রেফতারকৃতরা হলেন:- আবু বক্কর সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং ফেরদৌস রহমান রূপম যিনি এফ আর রূপম নামেও পরিচিত এবং বাংলাদেশ মৎস্যজীবী লীগের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে, এ সময় তাদের সাথে থাকা আরেক চাঁদাবাজ পিন্টু শেখ নামের অপর ১ ভুয়া সাংবাদিক সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হন।
​
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভারের চাঁপাইন এলাকা সহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে গিয়ে কখনো ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন, ​ঘটনার দিন সাভারের চাঁপাইন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়, ১ পর্যায়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেন এবং পরে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে চশমা পরিহিত অবস্থায় গ্রেফতারকৃত এফ আর রূপমকে দেখা গিয়েছে। ​

অনুসন্ধানে জানা যায়, এফ আর রূপম ও তার চক্রটি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করতেন, কখনো জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক, আবার কখনো সরকারের উচ্চপদস্থ ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা অপতৎপরতা চালাতেন।
​
কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক বিষয় নিয়ে মিথ্যা অপপ্রচারের ভয় দেখিয়ে তারা ব্ল্যাকমেল করতেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিভিন্ন মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করাই ছিল এই চক্রের মূল পেশা।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারে ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ​

এদিকে এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, ভুক্তভোগীরা এই চক্রের সাথে জড়িত পলাতক আসামি সহ অন্যান্য সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭