বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

অনুমোদন ও সেফটি ছাড়াই কুতুবপুরে ৬ তলা ভবনের কাজ: পথচারী ও এলাকাবাসী চরম ঝুঁকিতে

অনুমোদন ও সেফটি ছাড়াই কুতুবপুরে ৬ তলা ভবনের কাজ: পথচারী ও এলাকাবাসী চরম ঝুঁকিতে
প্রিন্ট নিউজ

আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের দেলপাড়াস্থ মাস্টারপাড়া এলাকায় রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কোনো প্রকার নিয়ম-নীতি ও নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একটি বহুতল ভবনের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রবাস ফেরত মো: রিপন মিয়ার নির্মাণাধীন এই ৬ তলা ভবনটির কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজউকের কোনো বৈধ অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া নির্মাণকাজের সময় পথচারীদের নিরাপত্তার জন্য কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী (সেফটি নেট) ব্যবহার করা হচ্ছে না। সম্প্রতি ওই রাস্তা দিয়ে হাঁটার সময় ভবনটির ওপর থেকে একটি ইটের টুকরো নিচে এক পথচারীর গায়ের ওপর পড়ে। অল্পের জন্য ওই পথচারীর মাথা ফেটে যাওয়া থেকে রক্ষা পায়।

​অভিযোগের বিষয়ে ভবনের মালিকের ভাই ও বাংলাদেশ রেলওয়ের ইলেকট্রিশিয়ান কর্মকর্তা মিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "বাড়ির কাজ করতে রাজউকের কোনো অনুমোদন লাগে না।" তার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসীর দাবি, নির্মাণাধীন ভবনের মালিকপক্ষকে বারবার পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং রাজউকের নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানানো হলেও তারা তা সম্পূর্ণ উপেক্ষা করছেন। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না রেখে এভাবে কাজ চলায় মাস্টারপাড়া এলাকার সাধারণ পথচারী ও আশপাশের বাসিন্দারা প্রতিদিন চরম আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন।

​এ বিষয়ে রাজউক ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী, যাতে দ্রুত সময় ভবনটির অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং নিরাপত্তার সুব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭