বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফুলগাজীতে দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারি গ্রেফতার

ফুলগাজীতে দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারি গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের হাড়িপুষ্করনী গ্রাম থেকে মোহাম্মদ জাহাঙ্গীর নামে ১ মাদক কারবারি ও ২ মামলার ওয়ারেন্টভুক্ত ১ আসামিকে গ্রেফতার করেছে ফুলগাজী থানার পুলিশ।

২১ আগস্ট শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন এর হাড়িপুষ্করনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাদিম খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল, এছাড়া স্থানীয়ভাবে তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযান শেষে গ্রেফতার জাহাঙ্গীরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭