বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেন্টু চেয়ারম্যান

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেন্টু চেয়ারম্যান
প্রিন্ট নিউজ

মো: আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান।
​এক শুভেচ্ছা বার্তায় মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান এনসিসির প্রশাসক সাখাওয়াত হোসেন খানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসক হিসেবে সাখাওয়াত হোসেন খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নগরবাসীর সার্বিক সেবা সহজীকরণে তাঁর এই দিকনির্দেশনা ও উদ্যোগ প্রশংসার দাবিদার।
​শুভেচ্ছা বার্তায় তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সাখাওয়াত হোসেন খানের যোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে আরও এগিয়ে যাবে। এ সময় তিনি তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭