বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার

বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার
প্রিন্ট নিউজ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেলের কর্মকর্তা শাওন কুমার সরকার-এর নেতৃত্বে এবং এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী ডালাগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোছা. জুঁই আক্তারকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে বীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর বাদশা রনি, এসআই মিজানুর রহমান, এএসআই সিপু, এএসআই হকিবুল, এসআই দীনেশ ও এএসআই দীননাথসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেফতার মোছা. জুঁই আক্তারের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত পলাতক আসামি ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী ডালাগ্রামের আব্দুল ছালামের ছেলে মো. মামুন আলী (২৪)-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭