বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রিন্ট নিউজ

রিপোর্ট - মৃধা বেলাল:

বরগুনার পায়রা নদীতে নিখোঁজের প্রায় ৩২ ঘণ্টা পর রাবেয়া আক্তার জুঁই (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বরগুনার তালতলী উপজেলার সাগর মোহনা তেতুলবাড়িয়ার চর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।

এর আগে রোববার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীর তীরে হাঁটতে গিয়ে নিখোঁজ হয় জুঁই।

জানা গেছে, জুঁই রাজধানীর মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নরহা গ্রামে। ঢাকায় বসবাসকারী জুঁই তার মা তাসলিমা বেগম ও বান্ধবী মরিয়াম ইসলাম রিয়ার সঙ্গে বরগুনায় বেড়াতে এসেছিল।

স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাদের ঢাকার বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন জীবন মাহমুদ মাহফুজ। তার গ্রামের বাড়ি বরগুনায় হওয়ায় সেই সূত্রে জুঁই ও তার মা-বান্ধবী সেখানে বেড়াতে যান।

রোববার সকালে বরগুনায় পৌঁছানোর পর তারা পায়রা নদীর পাড়ে যান। একপর্যায়ে জুঁই ও তার বান্ধবী পানিতে পড়ে গেলে রিয়া তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা জুঁই জোয়ারের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একদিন ধরে চলা অভিযানের পর সোমবার বিকেলে তেতুলবাড়িয়ার চরে জুঁইয়ের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

জুঁইয়ের মা তাসলিমা বেগম জানান, জীবন মাহমুদ মাহফুজ তাদের মিরপুরের বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। সেই পরিচয়ের সূত্রেই তারা বরগুনায় বেড়াতে এসেছিলেন।

মাহফুজ জানান, জুঁই ও তার বান্ধবীকে নদীর পাড়ে না যাওয়ার জন্য বারবার নিষেধ করা হয়েছিল। তবে তারা সেখানে চলে যায়। সাঁতার না জানার কারণে জুঁই পানিতে তলিয়ে যায় বলে তিনি জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭