বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মামুন গ্রেপ্তার, কারাগারে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মামুন গ্রেপ্তার, কারাগারে
প্রিন্ট নিউজ

​ছাগলনাইয়া (ফেনী):

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
​শনিবার রাতে উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসমাইল জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবদুল্লাহ আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে ফেনীর জেলা কাস্টডিতে (কারাগারে) পাঠানো হয়েছে।
​উল্লেখযোগ্য যে, ২০১৭ সালের অক্টোবর মাসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজী সীমানায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ঘটনার বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭