বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে দোকান মালিকের হুমকি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে দোকান মালিকের হুমকি
প্রিন্ট নিউজ

​বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার ‘প্রাণপ্রিয় সুইট ’-এ চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দোকান মালিক ও তার কর্মচারীদের হাতে হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘প্রাণপ্রিয় সুইট’-এ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে মিষ্টি, পরোটা, সিঙাড়া ও অন্যান্য খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

কারখানাটিতে মাছি ও পোকা-মাকড়ের উপদ্রবের পাশাপাশি বাথরুমের পাশে রাখা হতো খোলা মিষ্টির রস। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি সরেজমিনে যাচাই ও চিত্র ধারণ করতে যান স্থানীয় এক সাংবাদিক।

​সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দৃশ্য ক্যামেরাবন্দি করেন এবং এ বিষয়ে দোকান মালিকের মন্তব্য জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মিষ্টির দোকান মালিক। কোনো সদুত্তর না দিয়ে উল্টো তিনি ওই সাংবাদিকের ওপর চড়াও হন এবং ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় দোকানে থাকা কর্মচারীরাও সাংবাদিকের সাথে অশালীন আচরণ করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জানান, "ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে দেখে আমি পেশাগত দায়িত্ব হিসেবে তথ্য সংগ্রহ করতে যাই। কিন্তু দোকান মালিক আইনের তোয়াক্কা না করে আমাকে সংবাদ প্রকাশ না করার জন্য সরাসরি হুমকি দেন।

​এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত দোকান মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কারখানাটিতে দ্রুত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের জোরালো দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭