বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
প্রিন্ট নিউজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অন্যান্য যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭