বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার কুমারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নতুনবাজার কুমারপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির অবস্থা অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও কাজ করছে।
ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭