বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সরকারি জিপের ধাক্কায় ফেনীতে পুলিশ কনস্টেবলের মৃত্যু, শোকের ছায়া

সরকারি জিপের ধাক্কায় ফেনীতে পুলিশ কনস্টেবলের মৃত্যু, শোকের ছায়া
প্রিন্ট নিউজ

​সাঈদখান ফেনী:

ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার গিল্লাবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বিকেলে নিহত কনস্টেবলের মরদেহ নিজ গ্রাম কাজিরবাগে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​স্থানীয় সূত্র ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, গতকাল পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর একটি টমটম (ইজিবাইক) যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজিরবাগের গিল্লাবাড়িয়া নামক স্থানে একটি দ্রুতগতির সাদা রঙের জিপ গাড়ি টমটমটিকে জোরালো ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ফেনী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীর ব্যবহৃত সরকারি জিপ গাড়িটি টমটম রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। সরকারি গাড়ির বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
​এ বিষয়ে দুর্ঘটনার জন্য অভিযুক্ত এলজিইডি গাড়ির মালিক তথা ফেনী এলজিইডি দপ্তরের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
​উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭