বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফেনীতে অসংখ্য বাল্য বিবাহের কারনে কাজিকে শোকজ জেলা রেজিস্টারের, ঘটনা ধামাচাপায় ব্যাস্ত তিনি

ফেনীতে অসংখ্য বাল্য বিবাহের কারনে কাজিকে শোকজ জেলা রেজিস্টারের, ঘটনা ধামাচাপায় ব্যাস্ত তিনি
প্রিন্ট নিউজ

স্টাফ রিপোর্টার ফেনী: অসংখ্য বাল্য বিবাহের কাবিন সৃজন এমনকি বিয়ে পড়ানোর অভিযোগে ফেনী পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের কাজি মো: শাহজাহানকে শোকজ করেন ফেনী জেলা রেজিস্টার চলতি দায়িত্বে থাকা মুহাম্মদ আব্দুর রহমান তামিম।

গত ২ আগষ্ট ২০২৬ চলতি দায়িত্বে থাকা জেলা রেজিষ্টারের

স্বাক্ষরিত শোকজ পেয়ে তদ্বিরে বেশামাল কাজি শাহজাহান। জেলা রেজিস্টার দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন শোকজ নোটিশ পেয়ে কাজি শাহজাহান বেপরোয়া হয়ে ওঠেন।

তিনি কতিপয় রাজনৈতিক নেতা দিয়ে পুরো ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন এমনকি বিতর্কিত বালাম বই নিকাহ রেজিস্টার শোকজ কারি জেলা রেজিস্টারের সামনে উপস্থাপনে বেশ গড়িমসি সময় ক্ষেপন করার পাশাপাশি নানান অজুহাত খাড়া করতে চাইছেন। জেলা রেজিস্টার কাজি শাহজাহানের নামে শোকজ পাঠানোর বিষয়টি স্বীকার করে বলেছেন ২০২৫ সালের উনার বালাম বই, নিকাহ রেজিস্টারে বহু দুর্নীতি, অনিয়ম আইনবহিভূর্ত কর্মকান্ডের তথ্য পাওয়া গেছে। তাই তাকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তিনি এও বলেছেন ২০২৫ সালের ৫২নং নিকাহ রেজিস্টারে অমার্জনিয় বেশী অপকর্ম পাওয়া গেছে। তিনি যদি তার কৃত অপরাধ ধামা চাপা দিতে আবদার চাপ সুপারিশ অব্যাহত রাখেন তাহলে তার লাইসেন্সও বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন করা যেতে পারে।

কাজি শাহজাহানের অনিয়ম যদি রোধ করা না হয় অন্য কাজিরাও অপরাধ করবে। তাই তিনি আইনানুগ ব্যাবস্থা নেয়ার চিন্তা করছেন। এসব ঘটন গত দুদিন সামাজি যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। মিডিয়াতে খবর প্রচারের প্রেক্ষিতে অভিযুক্ত কাজি শাহজাহান মিডিয়াকে এড়িয়ে চলছেন। কোন সাংবাদিক ফোন করলে পরিচয় পাবার সাথে সাথে তিনি কথা না বলে সংযোগ কেটে দেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭