বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

১৩ মাদক মামলার আসামি রুবেল গ্রেফতার

১৩ মাদক মামলার আসামি রুবেল গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ১৩টি মাদক মামলার আসামি মো. জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছেন ফুলগাজী থানা পুলিশ।

১২ আগস্ট বুধবার ভোর ৫টায় ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম রুবেল আমজাদ হাট ইউনিয়ন ফেনাফুষ্করনী গ্রামের মৃত হাফেজ আহমদ মেম্বার এর ছেলে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১৩টি মামলার রয়েছে বলে জানান ফুলগাজী থানা পুলিশ, এসব মামলায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতার পরোয়ানাও রয়েছে।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাদিম খান জানান, জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা দিকে ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, এ থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এরই ধারাবাহিকতায় ১৩টি মাদক মামলার আসামি জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে, মাদক বিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর জহিরুল ইসলাম রুবেলকে সংশ্লিষ্ট সাজাপ্রাপ্ত মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭