বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক ও নারী নিয়ে ফূর্তির সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

৯ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ট্রলার নৌ পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, পাড়াগাঁয়ের বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি, রাসেল মিয়া, জামাল পুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর, নৃত্যশিল্পি চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত,স্বপ্নাসহ মোট ২০ জন।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে মাদক নিয়ে ফূর্তি করছিলো।

এসময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম তাসকার্ড, নৃত্যশিল্পি পরিচয়ে অসামাজিক কাজে দেহ ব্যবসার অভিযোগে ৭ জন নারীকে গ্রেফতার করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করি। সেখানে ধৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন তিনি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭