শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চাঁদা দাবির অভিযোগ ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার

চাঁদা দাবির অভিযোগ ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার
প্রিন্ট নিউজ

ফেনীর আয়না ডেস্কঃ

ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ উঠায় জামায়াতের রুকন জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অভিযোগ রয়েছে, জামায়াতের রুকন জাকির হোসেন ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে সদর হাসপাতাল মোড়ের সিএনজি স্ট্যান্ড ঘিরে ৭০ হাজার ও মহিপাল স্ট্যান্ড থেকে ১ লাখ টাকা নেন তিনি।

এছাড়াও জাকির মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ নামে একটি সংগঠনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ সংগঠনটি কেন্দ্র থেকে অনুমোদিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে বহিষ্কৃত জামায়াত নেতা জাকির হোসেন জানান, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না।
জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান জানান, তার (জাকির) বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ উঠে জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭