বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়: এডভোকেট আল আমিন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়: এডভোকেট আল আমিন
প্রিন্ট নিউজ

​আরিফুল ইসলাম:

ঐতিহাসিক ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক বিশেষ বার্তায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন।

​এক বিবৃতিতে তিনি বলেন, "একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"

​এডভোকেট আল আমিন আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার সুদৃঢ় ঐক্য ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

​দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা শ্রদ্ধার্ঘ্য ও স্মরণসভার আয়োজন করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭