বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগ ভোলার নয়: জাতীয় ঐক্যের আহ্বান এনসিপি নেতা তনুর

জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগ ভোলার নয়: জাতীয় ঐক্যের আহ্বান এনসিপি নেতা তনুর
প্রিন্ট নিউজ

​আরিফুল ইসলাম:

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের পঙ্গুত্ব বরণের স্মৃতিকে সামনে রেখে দেশে চলমান রাজনৈতিক হানাহানি ও অস্থিতিশীলতার তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দপ্তর হাবিবুর রহমান তনু। জুলাইয়ের প্রকৃত চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের সকল পক্ষকে অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
​এক বিবৃতিতে এনসিপি নেতা হাবিবুর রহমান তনু বলেন, "আজকের এই দিনে জাতির বর্তমান হানাহানি, কাদা ছোড়াছুড়ি ও কামড়াকামড়ি দেখে আকাশ থেকে জুলাইয়ের বীর শহীদরা হয়তো অভিশাপ দিচ্ছেন। যে সকল জুলাই যোদ্ধা দেশের জন্য আজ হাত কিংবা অঙ্গ হারিয়ে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, নিঃশব্দে তারা আজ নিজেদের কাছেই প্রশ্ন তুলছেন—কাদের জন্য এবং কীসের জন্য তাদের এই পঙ্গুত্ব বরন?"
​তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, শহীদদের পবিত্র রক্ত ও হাজারো আহতের এই অসীম কষ্ট কি তবে কেবল কোনো একটি দলের বা গোষ্ঠীর ক্ষমতার লড়াইয়ের জন্য ছিল? বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়েছিল, বর্তমান বিভাজনের রাজনীতি সেই মূল চেতনাকে চরমভাবে আহত করছে।
​বিবৃতির শেষে এনসিপি নেতা তনু দেশের বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল ও জনগণকে নিজেদের অভ্যন্তরীণ হানাহানি ভুলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাইয়ের আসল চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে একতা ও সাম্য। তাই দেশের শান্তি, সার্বভৌমত্ব ও অগ্রগতির স্বার্থে সকলকে আবার ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭