বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নন্দলালপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানের সম্ভাবনা: খাল খননে ইউএনও-কে এমপি আল আমিনের নির্দেশ

নন্দলালপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানের সম্ভাবনা: খাল খননে ইউএনও-কে এমপি আল আমিনের নির্দেশ
প্রিন্ট নিউজ

​আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর বটতলা থেকে পশ্চিম নন্দলালপুর পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত ও ভরাট হয়ে যাওয়া খালটি অবশেষে দ্রুত পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি নালা ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম জনভোগান্তিতে ভুগছিলেন স্থানীয় বাসিন্দা ও শিল্পকারখানার মালিকেরা।
​সম্প্রতি জনদুর্ভোগ নিরসনে এলাকাবাসী এবং স্থানীয় কল-কারখানার মালিকদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর নিকট খালটি দ্রুত খনন ও সংস্কারের জন্য একটি লিখিত আবেদন জানানো হয়।

​আবেদনটি পাওয়ার পরপরই এমপি আব্দুল্লাহ আল আমিন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে খালটি দ্রুত খননের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

​এমপি আল আমিনের সরাসরি হস্তক্ষেপে ও আদেশে এবার অবশেষে খালটি সংস্কারের মুখ দেখতে যাচ্ছে। এতে করে নন্দলালপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অনাকাঙ্ক্ষিত জনভোগান্তির দ্রুত স্থায়ী অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

​স্থানীয় এক বাসিন্দা জানান, "খালটি ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই আমাদের এখানে পানি জমে যেতো। এমপি সাহেবের এই দ্রুত পদক্ষেপের ফলে আমরা একটি স্থায়ী সমাধানের আশা পাচ্ছি।

​খালটি দ্রুত খনন ও সংস্কারের কাজ শুরু হলে কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকার সার্বিক পানি নিষ্কাশন ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটবে এবং হাজার হাজার মানুষ সুফল পাবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭