ছাগলনাইয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের স্থির চিত্র ও ক্যালেন্ডার স্থাপন উদ্বোধন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্থির চিত্র ও ক্যালেন্ডার স্হাপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে এ স্থির চিত্র ও ক্যালেন্ডার স্হাপন উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরাজ হোসাইন, বান্না কাউছার, মোবারক, সাঈদুল সাদী, আনোয়ার সাকিব, মোশাররফ ও শাহরুখ প্রমূখ। ছাগলনাইয়া উপজেলা ছাত্র প্রতিনিধি মিরাজ হোসাইন বলেন আমরা একটু ব্যতিক্রমধর্মী চিন্তাভাবনা করেছি, যেখানে সব জায়গায় ভাংচুর চলছে। আমরা চাচ্ছি ফ্যাসিস্টদের যে চিহ্ন রয়েছে সেগুলো সেখানে থাকবেনা। সেগুলোর জায়গায় আমরা জুলাই বিপণ্ডবকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আসলে জুলাই বিপ্লবটা কি ছিল সে উদ্দেশ্য আমরা এখানে জুলাই বিপ্লবের কিছু স্মৃতিচারণমূলক ব্যানার, ফেস্টুন লাগিয়েছি। আমরা আশা করছি আমাদের নতুন প্রজম্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন সবাই জানতে এবং বুঝতে পারবে এবং অন্তরে ধারণ করবে জুলাই বিপ্লবকে।










