বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ছাগলনাইয়ায় আলোচিত জুবায়ের পারভেজ হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ছাগলনাইয়ায় আলোচিত জুবায়ের পারভেজ হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
প্রিন্ট নিউজ

​ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ার আলোচিত জুবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার ১ নম্বর প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুনকে (২৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী/র‌্যাব। রাজধানীর লালবাগ থানার বাঁশপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের সাদেক মিয়ার ছেলে।
​পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় নিজ বাড়ির কাছে ডেকে নিয়ে জুবায়ের হোসেন পারভেজকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে তার লাশ একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
​প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকান সংক্রান্ত বিষয় ও মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি মামুন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭