বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রিন্ট নিউজ

​আরিফুল ইসলাম:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​বুধবার দুপুরে শহরের কেন্দ্রস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন।
​প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছে, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে এবং নতুন রাজনৈতিক শক্তির তোপ সামলাতে না পেরে বিএনপি ও ছাত্রদল হিংসাত্মক পথ বেছে নিয়েছে।
​সমাবেশে জেলা ও মহানগর এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সারা দেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
​কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুবশক্তি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭