বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ধর্মপুর এডুকেশনাল এস্টেট এলামনি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন মজুমদারের অসুস্থতা, বাসায় গিয়ে খোঁজ নিলেন নেতৃবৃন্দ

ধর্মপুর এডুকেশনাল এস্টেট এলামনি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন মজুমদারের অসুস্থতা, বাসায় গিয়ে খোঁজ নিলেন নেতৃবৃন্দ
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

​ধর্মপুর এডুকেশনাল এস্টেট এলামনি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন মজুমদার অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে এবং আশু সুস্থতা কামনায় সংগঠনের ১টি প্রতিনিধি দল তাঁর বাসভবনে সাক্ষাৎ করতে যান।

​পরিদর্শনকালে নেতৃবৃন্দ সেলিম উদ্দিন মজুমদারের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, তাঁরা এই জ্যেষ্ঠ অভিভাবক ও সামাজিক ব্যক্তিত্বের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

সংগঠনের ​প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এবং সদস্য রাকিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​পরিদর্শন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সেলিম উদ্দিন মজুমদার অ্যাসোসিয়েশনের প্রতিটি কার্যক্রমে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন, তাঁর অসুস্থতায় পুরো এলামনি অ্যাসোসিয়েশন পরিবার উদ্বিগ্ন।

তাঁরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭