বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া গৃহবধূ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া গৃহবধূ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

​ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর বাজার এলাকায় চাঞ্চল্যকর রশিদ মিয়ার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল, তবে পুলিশ এর তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

​তদন্তকারী কর্মকর্তাদের আশা, খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন করা সম্ভব হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের কাঠাম দাঁড় করানো হবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭