শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

ফেনীতে ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার দায়ে তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ভেকু দিয়ে এসব ইটভাটার আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
পরিবেশ অধিদপ্তরের ফেনী কার্যালয় জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে মেসার্স সততা ব্রিকস ম্যানুকে পাঁচ লাখ টাকা, মেসার্স কামাল ব্রিকস ম্যানুকে পাঁচ লাখ টাকা এবং মেসার্স জামাল ব্রিকস ম্যানুকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
চলতি অর্থ বছর এসব ভাটার মালিক আর ইট প্রস্তুত করবে না মর্মে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়েছেন।
অভিযানে ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জ্যেষ্ঠ কেমিস্ট তানবীর হোসেন, জাহানারা ইয়াসমিন, পরিদর্শক শাওন শওকত, আনসার সদস্য, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসনের সহযোগিতা অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শওকত আরা কলি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭