বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১২জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮জুলাই মঙ্গলবার ও ২৭ জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দন্ড প্রদান করেন
দন্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস ও বাকিদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১২জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭