বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি জোন) ইন্সপেক্টর (নিঃ) জনাব আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ২৭ জুলাই, ২০২৬ইং ভোর রাত ৪:৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপিস্থ ৫ নং ক্যানেল সাকিনস্থ জনৈক কবির মিয়ার বাড়ীর সামনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হতে ১। মোঃ সাকিব (২৫), ২। মোহাম্মদ হোবাইব (২৭), ৩। মোঃ রাশেদুল ইসলাম (২৪) এবং ৪। মোঃ নাইমুর রহমান (২৬) দের হেফাজত হতে সর্বমোট-৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার ওজন মোট ৫০(পঞ্চাশ) গ্রামসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭