মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নারায়ণগঞ্জে ২০ বোতল ‘এসকাফ’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২০ বোতল ‘এসকাফ’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

​আরিফুল ইসলাম:

​নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ২০ বোতল ‘এসকাফ’ (Eskuf) সিরাপসহ যুবরাজ (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
​জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন দাপাস্থ বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-পাগলা পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন যুবরাজকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ বোতল অবৈধ মাদকের সিরাপ 'এসকাফ' উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত যুবরাজ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুডি এলাকার আব্দুল হামিদ ড্রাইভারের ছেলে।
​পুলিশ জানায়: প্রাথমিক অনুসন্ধানে আসামির পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
​এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭