মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে রাতের আঁধারে র‍্যাব-ডিএনসির অভিযান৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেনবাগে রাতের আঁধারে র‍্যাব-ডিএনসির অভিযান৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বড় সাফল্য এসেছে। উপজেলার সেবারহাট বাজার এলাকায় গতরাতে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ও নজরুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭